বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনয়ন
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদক-২০২৩ প্রদানের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তালিকা ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে। তালিকায় ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল ও প্রযুক্তি, জীববিজ্ঞান এবং বিজ্ঞান—বিভিন্ন শাখার শিক্ষার্থীরা রয়েছেন। মনোনয়নে বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদ থেকে ৮ জন শিক্ষার্থীর নাম স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত নথিতে মনোনীত শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কমিশন কর্তৃক নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে প্রেরণের জন্য সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর স্বর্ণপদক দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু রেজার এই মনোনয়ন তাঁর একাডেমিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
****
তথ্য প্রকাশনা জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman