News & Event

07
Oct 26

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

VIEW
07
Oct 26

ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি ড. মো. আতিকুর রহমান

VIEW
04
Oct 26

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

VIEW
04
Oct 26

কারিকুলামে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স যুক্ত করার কথা জানালেন উপাচার্য

VIEW
04
Oct 26

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগুচ্ছে সরকার ইবিতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

VIEW
26
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি-২০২৬ নিয়ে বিশেষ আলোচনা সভা

VIEW
24
Sep 26

ল্যাবরেটরি ও অগ্নি নিরাপত্তা বিষয়ক কর্মশালা

VIEW
23
Sep 26

ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

VIEW
20
Sep 26

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা

VIEW
20
Sep 26

শোকবার্তা

VIEW

ল্যাবরেটরি ও অগ্নি নিরাপত্তা বিষয়ক কর্মশালা

 

অর্জিত জ্ঞান প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে: উপাচার্য
 
উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে ট্রেইনার হিসেবে অন্যদের উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করবে—এটাই আমাদের প্রত্যাশা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইন্স ক্লাবের উদ্যোগে ‘পরীক্ষাগার ও অগ্নি নিরাপত্তা: প্রতিরোধ, প্রস্তুতি এবং জরুরি প্রতিক্রিয়া’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ল্যাবরেটরি নিরাপত্তা, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “যেকোনো দুর্ঘটনা ঘটলে প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্যরা প্রাথমিক উদ্ধারকাজ পরিচালনা করলেও বাংলাদেশে সাধারণ মানুষও দ্রুত এগিয়ে আসেন। তবে সঠিক প্রশিক্ষণের অভাবে তাঁদের আন্তরিকতা থাকা সত্ত্বেও উদ্ধারকাজের সাফল্য শতভাগ হয় না।” তিনি বলেন, “রাস্তার অপ্রশস্ততা ও যানজটের মতো বাস্তব সমস্যার কারণেও যথাসময়ে উদ্ধারকাজে বিড়ম্বনা তৈরি হয়। তাই এ ধরনের প্রশিক্ষণ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।” আয়োজকরা জানান, দেশে ল্যাবরেটরি দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের অন্যতম কারণ নিরাপত্তাবিষয়ক সচেতনতার অভাব। তাই শুধু তাত্ত্বিক আলোচনা নয়, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়ে দক্ষ করে তোলাই কর্মশালার মূল উদ্দেশ্য। পাশাপাশি ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় অজ্ঞতাবশত মানুষ যেসব ভুল করে থাকেন, সেগুলো তুলে ধরে করণীয় এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর উপায় সম্পর্কেও আলোচনা করা হয়। কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণাগারে ব্যবহৃত কেমিক্যাল, রিএজেন্টসহ রাসায়নিক পদার্থের নিরাপদ ব্যবহারবিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বটতলায় আগুনে পুড়ে আহত ব্যক্তিকে উদ্ধার, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে করণীয়, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং ভেজা বস্তা দিয়ে আগুন নিয়ন্ত্রণের কৌশল হাতে-কলমে শেখানো হয়। সাইন্স ক্লাবের সভাপতি জুনায়েদ মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসাইন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ দেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আহসানুল হক। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
*****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
তারেক মাহমুদ হোসেন
Edited By: Dr. Amanur Aman