News & Event

07
Oct 26

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

VIEW
07
Oct 26

ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি ড. মো. আতিকুর রহমান

VIEW
04
Oct 26

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

VIEW
04
Oct 26

কারিকুলামে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স যুক্ত করার কথা জানালেন উপাচার্য

VIEW
04
Oct 26

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগুচ্ছে সরকার ইবিতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

VIEW
26
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি-২০২৬ নিয়ে বিশেষ আলোচনা সভা

VIEW
24
Sep 26

ল্যাবরেটরি ও অগ্নি নিরাপত্তা বিষয়ক কর্মশালা

VIEW
23
Sep 26

ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

VIEW
20
Sep 26

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা

VIEW
20
Sep 26

শোকবার্তা

VIEW

শোকবার্তা

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আশরাফ আলী-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো মো. আতিকুর রহমান। এক শোকবার্তায় তাঁরা মরহুম অধ্যাপক ডক্টর আশরাফ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, অধ্যাপক ডক্টর আশরাফ আলী ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন অভিজ্ঞ, জ্ঞানী ও নিবেদিত শিক্ষককে হারালো। শিক্ষা ও জ্ঞানচর্চায় তাঁর অবদান বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। শোকবার্তায় তারা মহান আল্লাহর কাছে মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে সহ্য করার তাওফিক দান করার জন্য দোয়া করেন। তিনি বার্ধক্য জনিত কারণে নানা অসুস্থতায় ভুগছিলেন। তিনি আজ, রবিবার ২০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।