News & Event

08
Apr 26

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত/ উত্তীর্ণ ৬০.৫০ শতাংশ, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়েছেন মিজানুর রহমান

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
26
Mar 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
04
Mar 26

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ এর শুভ উদ্বোধন

VIEW
24
Feb 26

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে

VIEW
22
Feb 26

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন

VIEW
21
Feb 26

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ

VIEW
07
Feb 26

ইউজিসি চেয়ারম্যানস পদক-এ ভূষিত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহিদা আখতার

VIEW
07
Feb 26

চীনা দূতাবাসে ভাইস চ্যান্সেলরের বৈঠক

VIEW

ইউজিসি চেয়ারম্যানস পদক-এ ভূষিত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহিদা আখতার

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার সম্মানজনক “ইউজিসি চেয়ারম্যানস পদক”-এ ভূষিত হয়েছেন। গত ০৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তত্ত্বাবধানে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত HEAT প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত “ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি” কর্তৃক আয়োজিত চার মাসব্যাপী “প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং”-এর প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। প্রশিক্ষণকালীন সময়ে একাডেমিক মেরিট, গবেষণায় উৎকর্ষ, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ, এক্সট্রা-কারিকুলার কার্যক্রম, শৃঙ্খলা ও আচরণবিধির প্রতিটি স্তরে সর্বোচ্চ মানদণ্ডে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদকে ভূষিত করা হয়। উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের শীর্ষস্থানীয় ৩৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। গতকাল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ইউজিসির মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় রেক্টর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবৃন্দ, বিশ্বব্যাংকের প্রতিনিধি এবং দেশবরেণ্য শিক্ষাবিদদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
 
 
★********
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman