News & Event

08
Apr 26

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত/ উত্তীর্ণ ৬০.৫০ শতাংশ, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়েছেন মিজানুর রহমান

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
26
Mar 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
04
Mar 26

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ এর শুভ উদ্বোধন

VIEW
24
Feb 26

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে

VIEW
22
Feb 26

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন

VIEW
21
Feb 26

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ

VIEW
07
Feb 26

ইউজিসি চেয়ারম্যানস পদক-এ ভূষিত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহিদা আখতার

VIEW
07
Feb 26

চীনা দূতাবাসে ভাইস চ্যান্সেলরের বৈঠক

VIEW

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

 
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিট (বাণিজ্য)-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এতে ১ হাজার ৪৫৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ২৮৯ শিক্ষার্থী; উপস্থিতির হার ছিল ৮৮.৫৩ শতাংশ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশজুড়ে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা শুরু হওয়ার আগে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী মেইন গেটে যান। তাঁরা সেখানে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করেন। এ সময় প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম প্রমুখ তাঁদের সঙ্গে ছিলেন। পরে ভাইস চ্যান্সেলর ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ইবি কেন্দ্রের সমন্বয়ক এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুস শাহীদ মিয়া এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
 
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন ছিলো। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়।
০৩ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১১:০০ - ১২:০০ টা পর্যন্ত ‘বি’ ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩