News & Event

15
Aug 26

প্রয়াত প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

VIEW
13
Aug 26

Vice-Chancellor Initiates Talks on 2+2 Programme with Japanese Academic Institutions

VIEW
13
Aug 26

ইবি উপাচার্যের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

VIEW
13
Aug 26

ইবিতে ইআরপি সিস্টেম স্থাপনে কারিগরি সহায়তা দিতে কুয়েটের ৩ বিশেষজ্ঞ কর্মকর্তা, ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

VIEW
13
Aug 26

ইবি লোক প্রশাসন বিভাগে সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান/ পরীক্ষায় নকল রোধ ও ফলাফলের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
12
Aug 26

ইবিতে ‘শেপিং আওয়ার ফিউচার: প্রিপেয়ারিং আওয়ারসেলভস টু থ্রাইভ ইন দ্য ইরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত/ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান ইবি ভিসির

VIEW
05
Aug 26

ইবির জুলাই ৩৬ হলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইবিতে 'জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান'-এর ২য় বার্ষিকী পালনে শহীদ আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পিতার মৃত্যুতে উপাচার্যসহ প্রশাসনের শোক

VIEW
03
Aug 26

ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ইবি উপাচার্যের

VIEW

প্রয়াত প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 
বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবনটা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন : ইবি উপাচার্য
 
বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রয়াত চেয়ারপারসন 'দেশনেত্রী' বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ ১৫ আগস্ট (শনিবার) বাদ যোহর ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন প্রজ্ঞা, দক্ষতা এবং সাহসের সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেজন্য মোনাজাতে মহান রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী ছাড়াও ইবি জিয়া পরিষদ, গ্রীন ফোরাম, ইউট্যাব ও সাদা দলের শিক্ষক নেতৃবৃন্দ, ইবি কর্মকর্তা সমিতি, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ও কর্মচারী সমিতিসমূহের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বেগম খালেদা জিয়াকে বিশ্বের নিগৃহীত-নিপীড়িত মানুষের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা উল্লেখ করে বলেন, বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবনটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা তিনি নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত হয়েছিলেন। আমরা আজকের এই দিনে আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩